বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে সংস্কারকাজ শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বেড়িবাঁধগুলোর। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এসব বেড়িবাঁধ। ফলে এলাকার মানুষের মধ্যে স্বত্ত্বি ফিরতে শুরু করেছে।
সুপার সাইক্লোন আম্পানে প্রতাপনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাকলার মূলবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধান মূল বাঁধের কাজ শুরু হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) চাকলা ভেড়িবাঁধ রক্ষার কার্যক্রম পরিদর্শন ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন।
এসময় তিনি সেনাবাহিনীর নিয়োগকৃত ঠিকাদার এবং দায়িত্বরত সেনা কর্মকর্তাদের কাছে শ্রমিক বাড়িয়ে অতিদ্রুত বাঁধের কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।
এসময় পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর কবির, সেনাকর্মকর্তাবৃন্দ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদারাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, ঠিকাদারের প্রতিনিধি আতিক সহ গন্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর