কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ সুরুজ মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে খোষঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বার্তা বাজারকে জানান, আটককৃত সুরুজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর