থানায় হামলা, ৩ পুলিশ সদস্য আহত

বরিশালের উজিরপুর থানায় হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করেছে স্থানীয় একদল বখাটে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মাহাবুব, এসআই সুদেব ও এএসআই হাসান। এছাড়া আটককৃতরা হলেন, স্থানীয় যুবক মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ, সাইফুল ইসলাম, সজল হাওলাদার ও সজিব হাওলাদার।

হামলার শিকার পুলিশ সদস্যরা জানান, উপজেলার ইচলদী এলাকা স্থানীয় এক তরুণীকে উত্যক্ত করায় তার অভিভাবকরা উত্যক্তকারী নোমান ফকিরের বাবা আজিজ ফকিরের দোকানে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোমান ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু আবারও থানায় এসে নমান ফকিরের উপর তরুনীর লোকজন হামলা চালায়।

তখন পুলিশ বাঁধা দিলে তাদের উপর চড়াও হয় লোকজন। থানায় থাকা অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় হামলাকারীদের মধ্যে ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশমতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর