যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৪ বোতল ফেনসিডিলসহ নজরুল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চানদা গ্রামের নজরুল (৫০)।
কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার মির্জানগর গোপালপুর এলাকার কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে থেকে নজরুল ইসলাম নামে এক ভ্যান চালককে আটক করাহয়। তার ভ্যানের ব্যাটারির ওপর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/এ.আর