ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়া রানী চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর