বোয়ালমারী পৌর নির্বাচন: আচারণ বিধি লঙ্ঘনে প্রার্থীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে বিপ্লব মিয়া নামে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজর টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামে আদালত। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

অভিযানে ১ নং ওয়ার্ড এর পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. বিপ্লব মিয়াকে নিয়মবহির্ভূত পোস্টার লাগানোর জন্য ‘স্থানীয় সরকার ও পৌর আইনের ৯ এর ২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালক নির্বাহী হাকিম ঝোটন চন্দ বার্তা বাজারকে জানান, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর