নগ্ন ও যৌনতার কথোপকথনের মধ্য দিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে নিজেদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ন তথ্য পাঁচার করে দিয়েছেন ভারতের রাজস্থানের এক ব্যক্তি। তার দায়ে গ্রেফতার করা হয়েছে সত্যনারায়ণ পালিওয়াল নামের ওই ব্যক্তিকে। গ্রেফতারকৃত সত্যনারায়ণ রাজস্থানের লাঠি থানা এলাকার এক জনপ্রতিনিধির স্বামী।
গোপন সূত্রে গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসআই-এর ‘হানিট্র্যাপ’ নামের এই ফাঁদে কিভাবে পা দিয়েছেন স্বীকারও করেছেন সত্যনারায়ণ।
পুলিশের জিজ্ঞাসাবাদে সত্যনারায়ণ জানান, অনলাইনে এক নারীর সাথে তার প্রায়ই কথা হতো। মাঝে মাঝে অন্তরঙ্গ আলাপের খাতিরে নগ্ন ছবিও আদান প্রদান হতো। যৌনতার লোভে পড়ে সত্যনারায়ণ পোখরান এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ ও সেখানকার যাবতীয় তথ্য ওই নারীকে জানান।
তিনি আরও জানান, যত বেশি তথ্য দেওয়া হতো, ততো বেশি নগ্ন ছবি পাওয়া যেতো।
পুলিশ জানায়, হানিট্র্যাপে পা দিয়ে সত্যনারায়ণ প্রচুর তথ্য পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। ফেইক ফেসবুক একাউন্টের মাধ্যমে তারা যোগাযোগ করতো। তার স্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি থাকার কারণে সেনাবাহিনীর অনেক তথ্য ছিল সত্যনারায়ণের নখদর্পনে।
বার্তাবাজার/এসজে