চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি আনুমানিক (২৫) বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারী) বিকালে দক্ষিণ পাড়ে ব্রিজের নিজ থেকে মরদেহটি উদ্ধার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
কর্ণফুলী নদীর পানিতে বস্তাবন্দি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি বলে বার্তা বাজারকে জানিয়েছে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ।
তিনি বার্তা বাজারকে বলেন, এটা নৌ পুলিশের অধীনে তারপরেও বিভিন্ন সংস্থার সাথে আমাদের থানা পুলিশও কাজ করছেন।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, উদ্ধার মরদেহের শরীরের চোখ-মুখ অনেকাংশে বিকৃত হয়েছে। নদীর পাড়ে তোলা হলে কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি বাঁধা দেখা যায়। মরদেহের আনুমানিক বয়স ২৫ হবে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তেদর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যা করে বেঁধে নদীর পানিতে ফেলে দিয়েছে।
বার্তাবাজার/এ.আর