পেইনকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর দাবি গাভাস্কারের

ভারতের বিপক্ষে সিডনি টেস্টের শেষ দিন চিরাচরিত স্লেজিং কৌশল বেছে নেয় অস্ট্রেলিয়া। উইকেটের পেছন থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাজে ভাষায় স্লেজিং করেন অজি অধিনায়ক টিম পেইন।

অশ্বিন ও হনুমা বিহারী ২৫৮ বল মোকাবেলায় ৬২ রানের জুটিতে ভর করে ড্র করে ভারত। তাদের ধৈর্যশীল ব্যাটিংয়ে হতাশ অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তারা বেছে নেই স্লেজিং। স্টাম্প মাইক্রোফোনে তা শোনাও গেছে।

এতে করে ব্যাপক সমালোচিত হয়েছেন পেইন। এবার তাকে সিরিজ শেষে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শেষ দিন বেশ কয়েকটি ক্যাচ মিস করেন পেইন। তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার।

তিনি বলেন, এই সিরিজের পর টিম পেইনকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো উচিত। তার আচরণ অধিনায়কের মতো নয়। তার উচিত কথা কম বলে ক্যাচ ধরায় মনোযোগ দেওয়া। এছাড়াও তাকে দলকে ভালোভাবে নেতৃত্ব দেওয়ার কথা ভাবতে হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর