মাদারীপুর সদর উপজেলায় হাত বাঁধা অবস্থায় সোলাইমান সরদার (৩৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক একই গ্রামের সিকিম আলী সরদারের ছেলে। পরিবারের অভিযোগ সোলাইমানকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই যুবকের বাড়ীর পাশে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা হালিমন বেগম বার্তা বাজারকে জানান, আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আমি হত্যার বিচার চাই।
সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বার্তা বাজারকে বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা জাবে হত্যা না আত্মহত্যা। তাছাড়া এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এ.আর