দক্ষিণ সুনামগঞ্জে অসহায় শীতার্ত পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে ‘সোনার তরী’

মুজিববর্ষ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৫০টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন সোনারতরী ফ্রেন্ডস ক্লাব।

তারই অংশ হিসেবে সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে প্রথম ধাপে ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নাইম আহমদ, সোনারতরী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি ছায়াদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী জয়, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সুজন মিয়া, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, সহ-দফতর সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক জাবেদ মিয়া ও প্রচার সম্পাদক রিমেল আহমেদ রুমেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর