“ক্ষমতা হারানোর ভয়ে খালেদাকে কথা বলতে দেয়া হচ্ছে না”

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশ নেত্রী বেগম জিয়াকে জনসম্মুখে কথা বলতে দেয়া হচ্ছে না। তাকে গৃহ বন্দি করে রাখা হয়েছে। তারা জানে বেগম জিয়া জনসম্মুখে কথা বললে তাদের পায়ের নিচে মাটি থাকবে না।

সোমবার (১১জানুয়ারি) বগুড়া সদরের ১১টি ইউনিয়নের গরীব ও অসহায় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলীর সভাপতিত্বে ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর