আমিরের অভিযোগ নিয়ে মুখ খুললেন মিসবাহ

সবাইকে অবাক করে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। অবসর নেওয়ার পেছনে পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসকে দায়ী করেছিলেন আমির।

আমির জানিয়েছিলেন, কোচিং স্টাফের দেওয়া মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। এবার আমিরের অবসর ইস্যুতে মুখ খুলেছেন মিসবাহ।

তিনি বলেন, হ্যারিস রউফ, মোহাম্মদ হাসনাইনদের সঙ্গে তুলনা করলে আমিরের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো ছিল না। সে যদি প্রত্যাশামত পারফর্ম করে তাহলে আমি তাকে দলে স্বাগত জানাব।

তিনি আরও বলেন, আমি আমিরের টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলাম। তবে সীমিত ওভারের ক্রিকেটে আমির ও ওয়াহাব রিয়াজকে দলের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিতে হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর