নাগেশ্বরীতে এসপির দেয়া শীতের পোশাক পেলো প্রতিবন্ধী শিক্ষার্থীরা

কুড়িগ্রামের সদ্য বিদায়ী ও পাবনা জেলার নবাগত পুলিশ সুপারের দেয়া শীতের পোশাক পেয়েছে নাগেশ্বরীর প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁনের দেয়া শতাধিক শীতের নতুন পোশাক বিতরণ করেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেশমা খাতুন, হাফিজুর রহমান, সুকুমার রায়, ফরিদুল ইসলাম প্রমুখ। শীতের নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন প্রতিবন্ধী শিশুরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর