প্রথম মাসেই দেশে ৫০ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেয়া হবে

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার ভ্যাকসিন পেলে প্রথম মাসেই ৫০ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য ভবনে কোভিড ভ্যাকসিন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনার ভ্যাকসিন আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এ কারণে প্রথম চালানে আসা টিকা প্রথম মাসেই ৫০ লাখ মানুষকে দেয়া হবে।

তিনি বলেন, এর আগে আমাদের বলা হয়েছিল, প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে। সে হিসেবে আমাদের পরিকল্পনা ছিল ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার। তবে নতুন নিয়ম জানার পর পরিকল্পনায় পরিবর্তন এনেছি। প্রথম যে ৫০ লাখ টিকা আসবে তা দিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে ১৮ বছরের নিচে এবং গর্ভবতী মায়েদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে না।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর