ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ মৈত্রী সাইকেল র‌্যালি দলকে সম্বর্ধনা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ—ভারত সীমান্তের বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে লং লিভ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ মৈত্রী সাইকেল রেলি উপলক্ষে সাইকেল র‌্যালি দলের উদ্দেশ্য সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দক্ষিণ—পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অন্যন্যদের মধ্যে বাংলাদেশের কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী, অপস অফিসার লেঃ কর্নেল কবিরুল ইসলাম ও ৪৯ সিও লেঃ কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন। ভারতের অন্যান্যদের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত সাইকেল র‌্যালিটি ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ হইতে শুরু হয়ে ১৭ই মার্চ পর্যন্ত ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে। ভারতের ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এলাকায় এই সাইকেল র‌্যালি দলটি প্রদক্ষিন করবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর