ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে অনৈতিক সর্ম্পক করতে গিয়ে গভীর রাতে কিশোরীর ঘরে ধরা খায় বখাটে কিশোর রাসেল মিয়া (১৮)। ঘটনা ধামাচাপা দিতে একটি চক্র তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপত্তি ঘটে বয়স নিয়ে।
চক্রটি সোমবার ওই কিশোর কিশোরীকে আদালতে নিয়ে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের কাজ সম্পন্ন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, করিমাবাদ গ্রামের মোকসেদ আলীর পুত্র রাসেল মিয়ার (১৮) সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে পাশের রসুলপুর গ্রামের এক কিশোরীর সাথে। এর সুবাদে কিশোরীর সাথে মিলিত হওয়ার জন্য একাধিক বার চেষ্টা করে রাসেল। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে হাতে-নাতে ধরার জন্য উৎপেতে থাকে।
রবিবার রাতে রাসেল কিশোরীর সাথে দেখা করতে ঘরে এলে কিছুক্ষণ পর এলাকাবাসী আটক করে একটি ঘরে বেধে রাখে। ঘটনা ধামাচাপা দিতে সালিসকারীরা মীমাংসার কথা বললে কিশোরীর পরিবার বিয়ের শর্ত জুড়ে দেয়। কিন্তু সমস্যা হয় তাদের বয়সের। কিশোরির ১২ ও কিশোরের বয়স ১৮ হওয়ায় স্থানীয়ভাবে বিয়ে নিবন্ধন করতে না পারলে সিদ্ধান্ত হয় ময়মনসিংহের আদালতে নিয়ে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের কাজটি সম্পন্ন করার।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ফাইজুল ইসলাম বার্তা বাজারকে বলেন, দুই জনের বয়স কম হওয়ায় গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তে আদালতে আশ্রয় নেওয়া হয়েছে। সেখানে মেয়ের বয়স ১৮ ও ছেলের ২২ করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর