ক্রিজ নষ্ট করে নতুন বিতর্কে স্মিথ, সমালোচনার ঝড়

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতি করে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। এবার ক্রিকেটে ফিরে আবারো বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে সিডনি টেস্টের শেষ দিন ক্রিজে পা মাড়িয়ে সমালোচনায় নাম লেখালেন স্মিথ। স্মিথের এমন কাজে তার ক্রিকেটীয় স্পিরিট ও স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন উঠছে।

সিডনি টেস্টের শেষ দিন ভারতের হয়ে প্রতিরোধ গড়েন রিশাভ পান্ত ও চেতেশ্বর পূজারা। এদিন পানি বিরতির সময় পান্ত যখন পানীয় নিতে গেলেন তখন ক্রিজে আসেন স্মিথ।

এরপর পান্তের গার্ড মার্ক পা দিয়ে ঘষে তুলে দিলেন তিনি। স্মিথ চলে যাওয়ার পর পান্থ নতুন করে আবার নতুন করে গার্ড মার্ক করে ব্যাটিং শুরু করেন। স্মিথের এমন কাণ্ড ধরা পড়ে ক্যামেরায়। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ক্রিজ নষ্ট করার অভিযোগ প্রমাণিত হলে স্মিথকে শাস্তি পেতে হবে। আইসিসির অনুচ্ছেদ ২.১০ এ অনুযায়ী, ইচ্ছে করে পিচ নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর