কক্সবাজারের মহেষখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার ফিরোজ মিয়ার পুত্র।

নিহতের পারিবারিক সূত্র জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অছিউর রহমানের পুত্র ইউসুফ জালাল ও তার সঙ্গীরা দুইজন ব্যক্তি আবদুল গফুরকে মুন্সিরডেইল বাজারের পাশে পথ রোধ করে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আবদুল গফুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর