সাতক্ষীরায় যুব প্রতিবন্ধী উদ্যোক্তা তারকা পুরস্কার বিতরণ

যুব প্রতিবন্ধী উদ্যোক্তা তারক ২০২০এর পুরস্কার বিতরন করা হয়েছে। বে-সরকারি সংস্থা ডিআরআরএ আয়োজনে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সফল যুব প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা কর্মকর্তা বাবলুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মকবুল হোসেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ইউপি সদস্য, সমাজসেবা অফিসের প্রতিনিধি, ইউপি সচিব এবং সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি ডিআরআরএ’র ডিজএ্যাবিলিটি ইনক্লুশন অফিসার দেবাশীষ ঘোষ পরিচালনায় এবং সুজাতা মন্ডলের সহযোগিতায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সফল উদ্যোক্তাদের প্রতি আরো বেশি উদ্যোগ নেয়া দরকার। যাতে তারা আরো বেশি কর্মসংস্থানে সম্পৃক্ত হতে হবে আগামিতে আরো বেশী করে পুরস্কার ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যয়ে ৩ জন সফল উদ্যোক্তা স্বপন কুমার সরকার (৪র্থ স্থান), আব্দুস সালাম (১৭ তম), আখিয়া খাতুন (২৪ তম) পুরস্কৃত করা হয় ডিআরআরএ’র পক্ষ থেকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর