বোয়ালমারী পৌরসভা নির্বাচন: প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

আগামি ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার (১১ জানুয়ারি) সকালে বোয়ালমারী উপজেলা হলরুমে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমা রানী ধর, সুমন দাস, হালিমা খাতুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) পৌর মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপি থেকে মনোনীত (ধানের শীষের) পৌর মেয়র প্রার্থী আ: শুকুর শেখ ও স্বতন্ত্র (জগ প্রতীকের) মেয়র প্রার্থী মো. লিটন মৃধা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর