সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৩ জনে। গতকাল মারা গিয়েছিল ২৫ জন।
একই সময় আরও ৮৪৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭১ জন।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭৩৭ জন।
বার্তাবাজার/এস.জি