ভারতের সাথে একই দিনে আমরাও ভ্যাকসিন পাবো: পররাষ্ট্রমন্ত্রী
আমরা বন্ধু রাষ্ট্র ভারতের উপর বিশ্বাস রাখতে চাই। তারা যেদিন করোনা ভ্যাকসিনর পাবে, তাদের সাথে একই দিনে করোনা ভ্যাকসিন আমরাও পাবো বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে সোমবার (১১ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত রাঙামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনকালে অরোও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার মো.ইফতেকুর রহমান, বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নিজামি, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
৫ দিনব্যাপী এ উৎসব আগামী ১৫ই ডিসেম্বর শেষ হবে। এ উৎসবে অংশ নিচ্ছে দেশের ১০০ অংশগ্রহণকারী নৌবিহার, পর্বতারোহণ, হাইকিং, কায়াকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিংসহ বিভিন্ন ইভেন্টে।
বার্তাবাজার/এ.আর