শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ি আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারনের মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের উৎসুক পরিবেশে লটারির মাধ্যমে ফলাফল প্রদান করা হয়।এতে লটারির মাধ্যমে ১৫২ জন ছাত্র-ছাত্রী নির্বাচিত হয়।
এছাড়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে অপেক্ষমান রাখা হয়।
আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফেরদৌস হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি