সিরাজগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১১ জানুয়ারি) দিনভর উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার এমআর ব্রিকস, বোয়ালিয়া এলাকার এইচ এ্যান্ড কে ব্রিকস, রুহি ব্রিকস, শাহাজাদপুর উপজেলার গাড়াদহের কথা ব্রিকস ও মকরকোলা এলাকার নাম ব্রিকসে এ অভিযান চালিয় ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
উচ্ছেদ করা ইট ভাটাগুলোর জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই বলে জানান পরিবশে অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার।
বার্তাবাজার/পি