সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে গাঁজাসহ ইউসুফ কামাল (৩৬) একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন আংগারু গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ইউসুফ কামাল (৩৬) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আংগারু গ্রামের আলহাজ্ব মোঃ রফিকুল এর ছেলে।
জানা যায়, র্যাব-১২ এর ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন আংগারু গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়িতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়া ও গ্রেফতারের সময় তার কাছ থেকৈ মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর