রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সোমবার (১১জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাব আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,বালিয়াকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম,বালিয়াকান্দি থানা অফিসার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাজী এজাজ কায়সার,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আলমগীর বাদসাহ, উপজেলা মৎস অফিসার মোঃ আব্দুল মান্নাফ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আব্দুল মাজেদ, উপজেলা ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আবু সাইদ
উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান
বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ,নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মহিলালীগের সভাপতি বাসন্তি স্যান্নাল
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি