“মুজিব বর্ষের অঙিকার,মাদক করবো পরিহার”এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সভা।
সোমবার(১১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এবং কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সার্বিক সহায়তায় মাদক বিরোধী করণীয় বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমসেদ আলী (টুংকু), কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিবুজ্জাম হাসান রনি প্রমুখ।
মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ সকল বক্তা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আত্মপ্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।
বার্তাবাজার/পি