আবদুল কাদের মির্জার সমর্থনে ব্যবসায়ীদের গণসংযোগ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সকল ব্যবসায়ীরা। এসময় সাধারণ মানুষকে নৌকার প্রার্থী আবদুল কাদের মির্জাকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জনানো হয়।

সোমবার (১১ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টার দিকে শারীরিক দূরত্ব বজায় বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘুরে প্রতিটি ব্যবসায়ী ভোটারের কাছে সরকারের উন্নয়ন তুলে ভোট প্রার্থনা করেন ব্যবসায়ী নেতারা।

এসময় বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা সহ উপস্থিত ছিলেন বসুরহাট বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম, পরিচালক মোসলেহ উদ্দিন রুবেল, আবুল হাসেমসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী সমিতির সকল সদস্য ও বাজারের সকল ব্যবসায়ীরা।

এর পূর্বে সংক্ষিপ্ত সভায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবদুল কাদের মির্জা ভাইকে আগমনী ১৬ জানুয়ারি ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখুন।

মোসলেহ উদ্দিন রুবেল বক্তব্যে বলেন, আবদুল কাদের মির্জা একজন সৎ ও ভালো লোক। বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত কর্মী। বসুরহাট পৌরসভার উন্নয়নের ধারা চলমান রাখতে পূনরায় আবদুল কাদের মির্জাকে আগামী ১৬ জানুয়ারি ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর