সাভারে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল এমপি এ্যাড. কামরুল ইসলাম এমপি’র উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুর মক্কা মার্কেট এলাকায় প্রায় দুইশত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেনের বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

শীতবস্ত্র বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাজু আহমেদ প্রমুখ সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর