শেরপুরে ১৫ বছরেও স্কুলের জায়গা উদ্ধার করেনি প্রশাসন

বগুড়ার শেরপুরের বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বাড়ি করার ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক ১৫ বছর আগে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও সরকারি সম্পত্তি আজও উদ্ধার করেনি প্রশাসন।

অবশেষে ১১ জানুয়ারী সোমবার দুপুরে ইউপি সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর আবারো লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এবং বিদ্যালয়ের সীমানায় দখলবাজরা বিভিন্ন দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বিগত ২০০৫ সালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালিন সভাপতি ও প্রধান শিক্ষক সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি লিকিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এতোদিনেও সেই সম্পত্তি উদ্ধার করেনি প্রশাসন। এমতাবস্থায় ওই বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ দেন সরকার। এই সময় বিদ্যালয়ের সীমানা নির্ধারন করতে গেলে সুঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের বাড়ি সীানার মধ্যে পড়ে যায়। তাকে বাড়ি সড়ানোর কথা বললে ওই জায়গা তার বলে দাবি করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ক্রয়কৃত সম্পত্তির মধ্যেই আমি বাড়ি করে বসবাস করে আসছি। আমার কাছে তার দলিল রয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পুর্ণ মিথ্যা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর