পাবনায় দুটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি প্রিন্স

পাবনা সদর উপজেলা উত্তর শালগাড়ীয়া আকবার আলী মসজিদের সামনে রশীদের বাড়ি হইতে ওমরের বাড়ি পযর্ন্ত এবং রবিনের দোকান হইতে মোকারমের বাড়ি পর্যন্ত দু’টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা পরিষদের বাস্তবায়নে প্রথক প্রথক ভাবে এ দু’টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল মাসুদ, সদর থানা আওয়ামীলীগের নেতা মাসুদ রানা কালা বাবু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, পৌর নেতা পিনা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী বকুল।

আরও উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবলু, কৃষক লীগের সদস্য ধন্য, আশা কনস্ট্রাকশনের প্রোপাইটোর নুরুন নবী’র প্রতিনিধি মেহেদী হাসান নোবেলসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর