আগামী ২০ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ষষ্ঠ আসরের। এরই মধ্যে পিএসএলের ষষ্ঠ আসরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশি ২০ ক্রিকেটার ছিল। তবে দল পায়নি কেউ।
পিএসএলের এবারের আসর মাতাবেন ক্রিস গেইল, ক্রিস লিন, রশিদ খান, ইমরান তাহির, মোহাম্মদ নবী, ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটাররা।
পিএসএলের এবারের আসরের সবগুলো ম্যাচই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে লড়বে করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস। এ আসরের পর্দা নামবে ২২ মার্চ।
একনজরে পিএসএলের ৬ দলের স্কোয়াড দেখে নিন:
করাচি কিংস : বাবর আজম, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, শারজিল খান, ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ নবী, দানিশ আজিজ, মোহাম্মদ ইলিয়াস, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, চ্যাডউইক ওয়াল্টন, জো ক্লার্ক, জিসান মালিক, কাসিম আকরাম ও নুর আহমেদ।
ইসলামাবাদ ইউনাইটেড : অ্যালেক্স হেলস, শাদাব খান, কলিন মানরো, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, আসিফ আলি, মুসা খান, জাফর গোহার, রোহাইল নাজির, রিচ টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আহমেদ সাইফি আব্দুল্লাহ, হাসান আলি, লুইস গ্রেগরি, ফিল সল্ট, ক্রিস জর্ডান ও আকিফ জাভেদ।
লাহোর কালান্দার্স : মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, রশিদ খান, ডেভিড ভিসে, হারিস রউফ, বেন ডাঙ্ক, দিলবার হোসেন, টম অ্যাবেল, জিসান আশরাফ, সালমান আগা, সোহেল আখতার, সামিত প্যাটেল, মোহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, জো ডেনলি ও আহমেদ দানিয়াল।
মুলতান সুলতানস : শহিদ আফ্রিদি, রাইলি রুশো, সোহেল তানভীর, ইমরান তাহির, খুশদিল শাহ, জেমস ভিঞ্চ, শান মাসুদ, উসমান কাদির, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মাকসুদ, শোয়েবউল্লাহ, অ্যাডাম লিথ, ক্রিস লিন, সোহেল খান, শাহনেওয়াজ দানি, মোহাম্মদ উমর, ইমরান খান সিনিয়র ও কার্লোস ব্রাথওয়েট।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস : সরফরাজ আহমেদ, বেন কাটিং, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, আজম খান, নাসিম শাহ, জাহিদ মাহমুদ, ক্যামেরন ডেলপোর্ট, কাইস আহমেদ, আনোয়ার আলি, ক্রিস গেইল, টম ব্যান্টন, উসমান শিনওয়ারি, আব্দুল নাসির, সাইম আইয়ুব, আরিশ আলি খান, ডেল স্টেইন ও উসমান খান।
পেশোয়ার জালমি : ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, কামরান আকমল, লিয়াম লিভিংস্টোন, হায়দায় আলি, ডেভিড মিলার, মুজিব উর রহমান, শারফেন রাদারফোর্ড, মোহাম্মদ ইমরান রানধাওয়া, মোহাম্মদ ইরফান সিনিয়র, আমাদ বাট, উমাইদ আসিফ, সাকিব মাহমুদ, ইমাম উল হক, ইবরার আহমেদ, মোহাম্মদ ইমরান, রবি বোপারা ও আমির খান।
বার্তাবাজার/এস.জি