ধ্রুপদী ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল ভারত

সিডনি টেস্টের শেষ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩০৯ রানের ও অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮ উইকেট। চতুর্থ দিন শেষে সমীকরণ ছিল অজিদের পক্ষে। কিন্তু অবিশ্বাস্য দৃঢ়তায় ম্যাচ বাঁচাল ভারত।

ম্যাচ বাঁচানোর ধ্রুপদী লড়াইয়ের ছবি আঁকলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ দিন পূজারা, পান্ত, হনুমা ও অশ্বিনের ধৈর্য্যে হাই ভোল্টেজ টেস্টটি ড্র করেছে ভারত। প্রাণপণে লড়াই করেছে তারা।

দিনের শুরুতেই সাঝঘরে ফিরেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাহানের বিদায়ে চাপে পড়ে ভারত। এরপর একপ্রান্তে প্রতিরোধ গড়েন পূজারা ও অন্যদিকে রানের চাকা বাড়িয়ে নিতে থাকেন পান্ত। পান্তের ব্যাটে জয়ের আশাও দেখেছিল ভারত।

তবে ১১৮ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯৭ রান করে পান্ত ফিরেন। চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন তারা। লায়নের বল উড়িয়ে মারতে গিয়ে কামিন্সের হাতে ধরা পড়েন পান্ত।

এর কিছু পর ফিরে যান পূজারাও। তিনি ৭৭ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন। তাদের বিদায়ে হারের শঙ্কায় ছিল ভারত। তবে সেখানে প্রতিরোধ গড়েন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন।

তাদের ধৈর্য্যের বাঁধ ভাঙতে পারেননি কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা। ষষ্ঠ উইকেটে ২৫৮ বল মোকাবেলা করে ৬২ রানের জুটি গড়েন তারা। তাদের ধৈর্যশীল ব্যাটিংয়ে শেষপর্যন্ত ১৩১ ওভার ব্যাট করে ৩৩৪ রান সংগ্রহ করে ভারত।

যার ফলে ম্যাচটি ড্র হয়। ১৬১ বলে ২৩ রানে বিহারী ও ১২৮ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন অশ্বিন। তিন ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর