বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন বিদেশি আম্পায়ার

করোনাকালীন সময়ে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়েই ম্যাচ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দেখা দিয়েছে আম্পায়ারজনিত সমস্যা।

বাংলাদেশের কোনো আম্পায়ার আইসিসির এলিট প্যানেলভুক্ত নয়। এ কারণে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিদেশি আম্পায়ার পাঠাচ্ছে আইসিসি।

টেস্ট সিরিজে আম্পায়ার হিসেবে রিচার্ড কেটেলবোরোকে পাঠাবে আইসিসি। তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। দুইজন ম্যাচ অফিসিয়াল হলেন- ইংল্যান্ডের হেনরি চার্লস এলিসন এবং কলিন স্টুয়ার্ট টেনান্ট। বাংলাদেশে এসে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে ঠিক সময়ে সিরিজ আয়োজন করা সম্ভব হবে না। তাই বাংলাদেশ সরকারের কাছে বিশেষ ব্যবস্থায় তিন দিনের কোয়ারেন্টাইনের জন্য আবেদন করবে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর