গোবিন্দগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আজ সোমবার দুপুরে গাইবান্ধায় জেলা নির্বাচন অফিসারের সন্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব।প্রার্থীরা উপস্থিত থেকে স্বস্ব প্রতীক গ্রহণ করেন।

আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে তারা প্রচারণা শুরু করবেন। গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর