তিতাসে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা জেলার তিতাস উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর আয়োজনে ও বাংলাদেশ স্কাউট তিতাস উপজেলা শাখার ব্যবস্থাপনায় ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার গাজীপুর সরকারী খাঁন মডেল হাইস্কুল এন্ড কলেজে ভবনস্হ স্কাউট কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা স্কাউট এর কমিশনার ও মজিদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা অঞ্চল এর এলটি মোঃ আক্তারুজ্জামান, উপজেলা স্কাউট এর সহকারী কমিশনার ও লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ, সহকারী কমিশনার মোঃ মাহবুবুল হক সরকার, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, সহ- সাধারণ সম্পাদক ও বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন প্রমূখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর