দিহানের বাসার দারোয়ান আটক

রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ইফতেখার ফারদিন দিহানের বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। জানা যায়, ঘটনার পর থেকে দারোয়ান পলাতক ছিলেন। তার নাম দুলাল। তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার ডিসি মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, দারোয়ানকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বন্ধু দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন আনুশকা। ফাঁকা বাসায় শারীরিক সম্পর্কের একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে আনুশকাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর