রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ১১২ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৩৭৭ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রোববার (১০ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম