কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা একটি বাসে রহস্যজনক আগুনে পুড়ে চালকের মৃত্যু হয়েছে।
সোমবার(১১ জানুয়ারি) ভোর ৪টায় ভৈরবের দুর্জয় মোড় এলাকায় বিসমিল্লাহ পরিবহনের বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই নিয়ে সপ্তাহের ব্যবধানে ২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম আবুল হোসেন(৫৫)। নরসিংদীর পলাশ উপজেলার খালিশার টেকের কিতাব আলীর ছেলে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে ভস্মিভুত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘ভোর সাড়ে ৪টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভানোর পর বাসের ভিতর থেকে আগুনে পুড়ে ছাই হওয়া ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি।
বার্তাবাজার/পি