শিক্ষা বোর্ড আইনের সংশোধনী মন্ত্রীসভায় অনুমোদন

এইচএসসি পরীক্ষা ২০২০ এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার (১১ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রীসভার এ বৈঠক শুরু হয়। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বৈঠকে জেএসসি এবং এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেওয়ার অধ্যাদেশ জারি হতে পারে বলে জানা গিয়েছিল।

এ বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর