ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো- জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন ও আব্দুস সোবহান।

নিহত ২ ব্যক্তি সদর উপজেলার দেওগাঁ ও আকচা এলাকার বাসিন্দা। তারা সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন।

পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস আজ সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগেই একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল ২ আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ঘটনার পরপরই দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর