প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা মারা গেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সোমবার(১১ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহ-ধর্মীনী। রওশন আরা রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার রওশন আরা ওয়াহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগ এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর