১ বছর আগে করোনায় ১ম মৃত্যু হয় এই দিনে

সোমবার (১১ জানুয়ারি) চীনের উহানে ঠিক এক বছর আগে আজকের এই দিনে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেদিন চীনের গণমাধ্যম থেকে জানা যায় রহস্যময় এক ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর পরে ওই ভাইরাসটিকে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ নামে চিহ্নিত করা হয়।

করোনা ভাইরাসে মৃত ৬১ বছর বয়সী বৃদ্ধ উহানের আলোচিত বাজার ‘ওয়েট মার্কেটে’ নিয়মিত আসা-যাওয়া করতেন বলে জানা যায়। এই বাজারে বিক্রি হতো বিভিন্ন পশু-পাখির মাংস। আর শুনা যায় এ বাজার থেকেই না কি করোনা ভাইরাসের উৎপত্তি।

মহামারি, প্রাণঘাতী এই ভাইরাস জনজীবন একদম বিষিয়ে তুলেছে সেই সাথে কেড়ে নিয়েছে ১৯ লাখেরও বেশি প্রাণ। আক্রান্ত করেছে ৯ কোটিরও বেশি মানুষ।

এদিকে চীন বারবার দাবি করে আসছে চীনে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও দেশটি করোনা ভাইরাসের উৎস নয়। বিশ্বকে নাজেহাল করার এই ভাইরাসের উৎস তাহলে কোথায়? যার উত্তর এখনো অজানা ও রহস্যময়। এর উত্তর কোনদিন মিলবে কি না সে ব্যাপারে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ক্রমাগত চীনের কাছে আবেদন করে যাচ্ছে উহানে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য কিন্তু তারা তদন্তকারী দলকে দেশে ঢুকতে অনুমতি দেয়নি। সম্প্রতি দলটির চীনে যাওয়ার জন্য প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌছে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে চীন জানায়, তারা তৈরি নয়। এতে ডব্লিউএইচও’র প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস গণমাধ্যমের কাছে হতাশা প্রকাশ করেন। এরপর চীন জানায়— ‘কোথাও বুঝতে ভুল হয়েছে।’ আলোচনা-সমালোচনার মুখে রোববার (১০ জানুয়ারি) দেশটির তরফ থেকে বলা হয়, ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের স্বাগত জানাতে তারা প্রস্তুত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর