আমেরিকার শিকাগো শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন প্রায় ৪ জন।
রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এই হত্যাকাণ্ড চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও মারা যায়।
নিহতদের মধ্যে রয়েছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এদের মধ্যে এক নারী ও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে, নিহত বা আহত কারো নাম প্রকাশ করেনি পুলিশ।
মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তৎপর রয়েছে শিকাগো পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম