দেড় মাস পর দেশে ফিরলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দীর্ঘ দেড় মাস ফলোআপ চিকিৎসা শেষ করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তাকে বহন করা বিমানটি রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তৌহিদুল ইসলাম জানান, গত ২৮ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি গতকাল রাতে চিকিৎসা শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হন। আজ থেকেই তিনি তার দফতরের সকল কার্যক্রম শুরু করবেন বফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। বলে জানিয়েছেন।

গত বছরের ২৮ নভেম্বর সিঙ্গাপুরে পৌছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল অর্থমন্ত্রীকে। সেখানে থাকা কালীন সময়ে তিনি বিভিন্ন কাজে অনলাইনের মাধ্যমে সবসময় দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর