প্রাণাঘাতি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর থেকে সারা বিশ্ব বেসামাল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা বর্তমান করোনা ভাইরাস আগের ভাইরাস হতে ৩ গুণ বেশি শক্তিশালী।
করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৭৩৩ জন। এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জনে।
এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২৭৫ জনের।
আক্রান্তে ২য় ও মৃত্যুতে ৩য় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ১৯৮ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম