রাজধানীত গাঁজা গাছসহ আটক ১

ঢাকার উত্তরখান এলাকায় প্রায় ১২ ফুট গাজা গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম- সজীব ভূঁইয়া (৩২)।

রোববার (১০ জানয়ারি) রাত ১১ টার দিকে ঢাকার উত্তরখান এলাকায় সজীবের বাসায় অভিযান চালিয়ে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সংবাদ মাধ্যমকে বলেন আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে সজীবের বাসায় অভিযান চালিয়ে গাজা গাছসহ তাকে আটক করে পুলিশ।

ওসি আরো বলেন, আটককৃত ব্যক্তি গাজা ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আরো তথ্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর