অল্পের জন্য বেঁচে গেলেন শোয়েব মালিক

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এ দুর্ঘটনায় তার ব্যাক্তিগত গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে শোয়েব মালিকের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রোববার(১০ জানুয়ারি) রাতে পাঞ্জাবে পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ড্রাফট শেষে বাড়ি ফেরার সময় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনা টুইটারে শোয়েব মালিক নিজেই নিশ্চিত করেছেন, তিনি সুস্থ আছেন।

জানা গেছে, শোয়েব মালিক দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছিলেন। ট্রাক সামনে এসে পড়লেও শোয়েব গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কাঁকতালীয়ভাবে গাড়ির ড্রাইভিং সিটের দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই কোনো আঘাত লাগেনি মালিকের।

মালিকের সঙ্গে গাড়িতে ওয়াহাব রিয়াজও ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে অক্ষত আছেন ওয়াহাবও।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর