জুম্মু কাশ্মির ও লাদাখকে ভারত থেকে আলাদা করে দিল হু!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাদের একটি ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে ভারত থেকে আলাদা করে দিয়েছে বিতর্কিত অঞ্চল হিসাবে সারাবিশ্বে আলোচনার জন্ম দেওয়া জুম্মু কাশ্মির ও লাদাখকে। করোনাভাইরাস বিষয়ক তথ্য প্রকাশের জন্য এই মানচিত্র তৈরী করেছে সংস্থাটি।

প্রকাশিত মানচিত্রে দেখা যায়, ভারতকে নীল রং-এ চিত্রায়িত করা হয়েছে। তবে দেশটির অন্তর্গত জুম্মু-কাশ্মির ও লাদাখকে চিহ্নিত করা হয়েছে ধূসর রং দিয়ে। এমনকি চীনের আকসাই অঞ্চলকেও ধূসর রং-এ চিত্রায়িত করা হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি যে এবারই ভারতের সাথে এমন করেছে তা নয়। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জুম্মু-কাশ্মিরকে আলাদা অঞ্চল হিসাবে তারা তুলে ধরেছিল।

উল্লেখ্য, জুম্মু কাশ্মির নিয়ে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বহুদিন ধরে বৈরী অবস্থায় আছে। তাছাড়া এই অঞ্চলটি আলাদা দেশ গঠনে অনেক আগে থেকেই দৌড়ঝাঁপ করছে। আর লাদাখে চীনের সাথে সীমান্ত নিয়ে দফায় দফায় সংঘর্ষের খবরে গণমাধ্যম কিছু দিন আগেও উত্তপ্ত ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর